সোশ্যাল
ড্রিম প্রগ্রেস ফাউন্ডেশন
প্রতিষ্ঠাকাল: ২৬ আগস্ট ২০০৮ | RJSC নিবন্ধন নং: S-8994। সরকারী লোগো নিবন্ধন নং: ৮৯৯৪ । মানবসেবা, শিক্ষা সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য বিমোচনে একটি নিবন্ধিত অলাভজনক প্রতিষ্ঠান।
সহজ ও নিরাপদ মাধ্যমে অনুদান পাঠান
উপকৃত মানুষ
সক্রিয় প্রকল্প
প্রতিষ্ঠা সাল
স্বচ্ছতা ও জবাবদিহিতা
বছরের পথচলা
মানুষ মহান আল্লাহ তাআলার সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানবজীবনের প্রকৃত সার্থকতা কেবল ব্যক্তিগত উন্নতিতে নয়; বরং আর্ত-মানবতার পাশে দাঁড়ানো ও জনকল্যাণে ভূমিকা রাখার মধ্যেই নিহিত। এই মহৎ উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে ২৬ আগস্ট ২০০৮ খ্রিষ্টাব্দে 'সোশ্যাল ড্রিম প্রগ্রেস ফাউন্ডেশন' আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠানটি RJSC-এ নিবন্ধিত (নিবন্ধন নম্বর: S-8994, তারিখ: ১১ মার্চ ২০০৯)।
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
১. আর্ত-মানবতার সেবা প্রদান এবং অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
২. শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে গণমুখী, সার্বজনীন ও মানসম্মত শিক্ষার বিকাশ সাধন।
৩. আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা।
৪. স্বাস্থ্য ও চিকিৎসাসেবার পরিধি সম্প্রসারণ ও সহজলভ্য করা।
স্কুল-কলেজ, ইংরেজি মাধ্যম, আলিয়া ও কওমি মাদ্রাসা এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশেষ শিক্ষাকেন্দ্র পরিচালনা।
হাসপাতাল প্রতিষ্ঠা, ফ্রি মেডিকেল ক্যাম্প, নিরাপদ পানি ও স্যানিটেশন, ঠোঁট-কাটা রোগীদের চিকিৎসা ও পুনর্বাসন।
স্বাবলম্বন
ক্ষুদ্র বিনিয়োগ, স্বল্প সার্ভিস চার্জে আর্থিক সহযোগিতা প্রদান এবং দীর্ঘমেয়াদে স্বনির্ভরতা অর্জন।
যাকাত, অনুদান এবং বিভিন্ন প্রকল্প থেকে অর্জিত আয়-ব্যয়ের হিসাব যথাযথ স্বচ্ছতা, শৃঙ্খলা ও জবাবদিহিতার সঙ্গে সংরক্ষণ করা হয়। যাকাত ও ধর্মীয় উদ্দেশ্যে প্রাপ্ত অর্থ ইসলামী শরিয়াহর বিধান ও নির্ধারিত খাতসমূহের নীতিমালা অনুসরণ করে ব্যয় করা হয়।